+88 01710-976880
বাংলাEnglish

ড্রাফট · আইনি রিভিউ বাকি

কুকি পলিসি

কোন কুকি কেন লাগে, আর কোনগুলো শুধু আপনার সম্মতিতে চলে। শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৬।

ড্রাফট, আইনি রিভিউ বাকি

এই পলিসি এখনো ড্রাফট। বাংলাদেশের একজন আইনজীবী রিভিউ করার পর চূড়ান্ত হবে।

কুকি কী

কুকি হলো ছোট একটা টেক্সট ফাইল, যা সাইট আপনার ব্রাউজারে রাখে। একই রকম কাজে ব্রাউজারের “সেশন স্টোরেজ”-ও ব্যবহার হয়, যা ট্যাব বন্ধ করলেই মুছে যায়। এই পেজে দুটোই লেখা আছে।

আমরা তিন ভাগে ভাগ করি: দরকারি (সবসময় চালু), অ্যানালিটিক্স আর মার্কেটিং। শেষ দুটো শুধু আপনি “অ্যাকসেপ্ট” বা “নিজে বেছে নিন” থেকে চালু করলে চলে। আপনি রাজি হওয়ার আগে এগুলোর কোনো ফাইলও লোড হয় না।

যে কুকি আর স্টোরেজ ব্যবহার করি

PMESC-এর সাইটে কুকি ও ব্রাউজার স্টোরেজ
নামধরনকেনকতদিন
pmesc_consentদরকারিআপনার কুকি পছন্দ মনে রাখে (কোনো আইডি নেই)৬ মাস
pmesc_portal_sidদরকারিপোর্টালে আপনাকে সাইন-ইন রাখে৭ দিন কাজ না করলে শেষ, সর্বোচ্চ ৩০ দিন
__Host-pmesc_csrfদরকারিনকল ফর্ম জমা ঠেকায় (সিকিউরিটি)ব্রাউজার বন্ধ করা পর্যন্ত
pmesc_langদরকারিপোর্টালে আপনার বেছে নেওয়া ভাষা মনে রাখে১ বছর
কোটেশন ফর্মের ড্রাফট (সেশন স্টোরেজ)দরকারিপেজ রিলোড হলেও অর্ধেক পূরণ করা ফর্ম হারায় নাট্যাব বন্ধ করা পর্যন্ত
pmesc_a_visit (সেশন স্টোরেজ)অ্যানালিটিক্সর‍্যান্ডম ভিজিট নম্বর, যাতে একই ভিজিটের পেজগুলো একসাথে গোনা যায়ট্যাব বন্ধ বা ৩০ মিনিট কিছু না করা পর্যন্ত
pm-viewed-… (সেশন স্টোরেজ)দরকারিএকটা আর্টিকেল এক ভিজিটে একবারই গোনে (কোনো নাম-পরিচয় ছাড়া)ট্যাব বন্ধ করা পর্যন্ত
_ga, _ga_*অ্যানালিটিক্স (চালু করলে)Google Analytics (GA4) — ভিজিট আর পেজভিউ বোঝে, আপনার সম্মতি ছাড়া বসে না২ বছর পর্যন্ত
_clck, _clsk, CLID, MUIDঅ্যানালিটিক্স (চালু করলে)Microsoft Clarity — সাইটে চলাফেরা বোঝে (হিটম্যাপ, সেশন রেকর্ডিং), আপনার সম্মতি ছাড়া বসে না১ বছর পর্যন্ত

মার্কেটিং: এখন কিছুই নেই। পরে কোনো টুল যোগ হলে আগে এই তালিকায় লিখব, আর শুধু আপনার সম্মতিতে চলবে।

আমাদের নিজেদের অ্যানালিটিক্স

আমরা নিজেদের সিস্টেমে গুনি: কোন পেজ দেখা হয়েছে, মানুষ কোথা থেকে এসেছে (যেমন Google বা Facebook, আর লিংকে থাকা UTM ট্যাগ), ফোন না কম্পিউটার, আর কোটেশন ফর্মের কোন ধাপ পর্যন্ত গেছে।

এতে আপনার নাম, ইমেইল, IP ঠিকানা বা ব্রাউজারের পুরো বিবরণ রাখা হয় না, আর কোনো কুকিও বসে না। ডেটা আমাদের সার্ভারেই থাকে, কারো সাথে শেয়ার হয় না।

Analytics চালু করলে আমরা Google Analytics (GA4) আর Microsoft Clarity-ও ব্যবহার করি — আরও বিস্তারিতভাবে সাইটের ব্যবহার বুঝতে। এই দুটো তাদের নিজস্ব কুকি বসায় আর ডেটা Google ও Microsoft-এর কাছে যায় (বিস্তারিত প্রাইভেসি পলিসিতে)। কোনোটাই আপনার সম্মতির আগে লোড হয় না, আর “কুকি সেটিংস” থেকে বন্ধ করলে সাথে সাথে বন্ধ হয়ে যায়।

ব্রাউজার থেকে কুকি মুছবেন যেভাবে

ব্রাউজারের সেটিংস থেকে যেকোনো সময় কুকি মুছতে বা ব্লক করতে পারেন। দরকারি কুকি ব্লক করলে পোর্টালে সাইন-ইন কাজ করবে না।

প্রশ্ন থাকলে shafiqoramax@gmail.com ঠিকানায় লিখুন। এই পলিসির ভার্সন: ২৯ সেপ্টেম্বর, ২০২৬। কুকির তালিকা বদলালে ব্যানার আবার আপনার পছন্দ জানতে চাইবে।

আপনার তথ্য, আপনার সিদ্ধান্ত

আমরা কোন তথ্য রাখি আর আপনার কী অধিকার আছে, প্রাইভেসি পলিসিতে পড়ুন।

আমাদের মতামত দিন

সাইটটা কেমন লাগল?