+88 01710-976880
বাংলাEnglish

গার্মেন্টস ও আরএমজি

গার্মেন্টস এক্সপোর্টারদের জন্য

শিপমেন্টের তারিখ মিস মানে বায়ারের পেনাল্টি, নয়তো এয়ারে পাঠানোর খরচ। তাই প্ল্যান, ডকুমেন্ট আর প্রতিটা ধাপ আমরা একজনের দায়িত্বে রাখি।

এক্সপোর্টের জন্য সাজানো গার্মেন্টস কার্টন

কারখানার চাহিদা মাথায় রেখে

  • শিপমেন্ট তারিখ ধরে পরিকল্পনা

    এক্স-ফ্যাক্টরি আর ভেসেল কাট-অফ ধরে বুকিং — সিজনের চাপের আগেই।

  • FCL ও LCL

    পুরো কনটেইনার, বা ছোট অর্ডারের জন্য অফ-ডক ডিপোতে কনসলিডেশন।

  • ডকুমেন্ট এক জায়গায়

    ইনভয়েস, প্যাকিং লিস্ট, EXP, ইউডি আর B/L — প্রতিটা শিপমেন্টের নিজের পেজে।

  • সিএন্ডএফ একই রিকোয়েস্টে

    আমাদের সিস্টার কনসার্ন Several Co-এর মাধ্যমে এক্সপোর্ট ক্লিয়ারেন্স।

  • একজনই দায়িত্বে

    মার্চেন্ডাইজার বা শিপিং অফিসার জানেন কাকে ফোন করতে হবে।

  • প্রতি মাসের শিপমেন্ট

    নিয়মিত রুট ও পরিমাণের জন্য আগে থেকে পরিকল্পিত দাম ও জায়গা।

এক্সপোর্ট শিপমেন্টে সাধারণত যা লাগে

বায়ার, দেশ আর এলসির শর্ত অনুযায়ী লিস্ট বদলায়। প্রতিটা শিপমেন্টের ঠিক লিস্ট আমরা মিলিয়ে দিই।

  • কমার্শিয়াল ইনভয়েস ও প্যাকিং লিস্ট
  • এক্সপোর্ট (EXP) ফরম — আপনার ব্যাংক থেকে
  • ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) — প্রযোজ্য হলে, আপনার সংগঠন থেকে
  • এলসি বা সেলস কন্ট্রাক্টের কপি
  • সার্টিফিকেট অব অরিজিন — বায়ার বা দেশ চাইলে
  • শিপিং মার্কস ও কার্টনের তালিকা

বায়ারের নিজের ফরওয়ার্ডার থাকলে?

অনেক FOB অর্ডারে বায়ার নিজেই ফরওয়ার্ডার ঠিক করে দেয়। তখনও দেশের ভেতরের কাজে আমরা আছি: কারখানা থেকে ডিপো পর্যন্ত ট্রান্সপোর্ট, কনটেইনার, আর সিএন্ডএফ।

পরের সিজনের প্ল্যান করছেন?

রুট, মাসে কত মাল আর শিপমেন্টের ধরন জানান — আমরা একটা প্রস্তাব সাজিয়ে দেব।

আমাদের মতামত দিন

সাইটটা কেমন লাগল?