+88 01710-976880
বাংলাEnglish

পচনশীল পণ্য

পচনশীল পণ্য পাঠাচ্ছেন? সময়ই সব

ফল, সবজি, মাছ বা ফ্রোজেন খাবার, প্রতিটা ঘণ্টা গুরুত্বপূর্ণ। রিফার কনটেইনার, পোর্টে সময়মতো পৌঁছানো আর ডকুমেন্ট আমরা আগে থেকে গোছাই।

রিফার কনটেইনারে তাজা ফল-সবজির ক্রেট প্যাক করা হচ্ছে

যা নিয়ে আমরা কাজ করি

  • রিফার কনটেইনার

    ২০ ও ৪০ ফুটের রিফার। তাপমাত্রা আপনার পণ্য অনুযায়ী সেট করা হয়। কোন সাইজ কখন মেলে, আমরা কোটেশনের আগে জানিয়ে দিই।

  • কাট-অফ ধরে পরিকল্পনা

    ভেসেল কাট-অফ মাথায় রেখে প্যাকিং, পোর্টে ঢোকা আর ডকুমেন্ট জমার সময় ঠিক করা হয়, যাতে মাল বসে না থাকে।

  • ডকুমেন্ট আগে থেকে

    ফাইটোস্যানিটারি, স্বাস্থ্য বা অন্য সার্টিফিকেট লাগলে তার তালিকা আগে বলে দিই। কী লাগে, নির্ভর করে পণ্য আর গন্তব্য দেশের ওপর।

  • সিএন্ডএফ একই রিকোয়েস্টে

    এক্সপোর্ট ক্লিয়ারেন্স হয় আমাদের সিস্টার কনসার্ন Several Co-এর মাধ্যমে।

একটা কথা পরিষ্কার

পচনশীল পণ্যের মান পাঠানোর আগের প্যাকিং, প্রি-কুলিং আর সময়ের ওপর অনেকটা নির্ভর করে। আমরা পুরো পথের সময় আর কাগজপত্র সামলাই, কিন্তু পণ্যের মানের নিশ্চয়তা দিই না।

এই সিজনের চালান নিয়ে কথা বলবেন?

পণ্য, গন্তব্য আর কত কনটেইনার লাগবে জানান।

আমাদের মতামত দিন

সাইটটা কেমন লাগল?